চুল পরা বন্ধ করার ঘরোয়া উপায়।
চুলের রোগ ও চুলের যত্ন
চুলের রোগ বিভিন্ন লক্ষণ দেখা যায়। যেমন চুলের আগা ফেটে যেতে পারে, চুল উঠতে থাকে, চুলে জট পাকিয়ে যেতে পারে, চুলে উকুন হয়ে থাকে, অসময়ে চুল পেকে যেতে পারে ইত্যাদি। এগুলির পিছনে বিভিন্ন কারণ থাকে। যেমন দীর্ঘদিন ধরে কোন রোগে ভুগলে, চুলের অযত্ন, ভেজাল তেল বা শ্যাম্পুর ব্যবহারে, পেটের রোগে দীর্ঘদিন ভুগতে থাকলে। সর্বপরি প্রচণ্ড মানসিক টেনশন থেকেও চুলের রোগ হয়ে থাকে।
- অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান ব্যবহার করা উচিত নয়। বিশুদ্ধ তেল, শ্যাম্পু ব্যবহার করা, চুলের আগা মাঝে মাঝে ছেটে নেওয়া, মাথায় হাল্কা ম্যাসাজ করা, ঠাণ্ডা জলে স্নান করা, স্নানের পর চুল ভাল করে মুছে শুকিয়ে নেওয়া চুলকে সজীব রাখে।
- চুলের পুষ্টির জন্য কারিপাতা নারিকেল তেলে আধঘণ্টা ফুটিয়ে ঐ তেলটি মাথায় লাগাতে হবে।
- পেয়ারার রস চুলে লাগালে চুলের পুষ্টি হয়।
- যাদের চুল তৈলাক্ত তারা জলে কয়েকটা চা পাতা দিয়ে ফুটিয়ে নিন। তারপর ওই জলে একটি গোটা লেবুর রস মেশান। জলটি ঠাণ্ডা হলে শ্যাম্পু করার পর এই জল দিয়ে চুল ধুয়ে নিন।
- যাদের চুল পেকে যাচ্ছে তারা সিলারি পাতা এক মুঠো নিয়ে জলে ফুটিয়ে ঠাণ্ডা করে তাতে একটি গোটা লেবুর রস দিয়ে সেই জলে মাথা ধুলে বিশেষ উপকার হবে।
No comments:
Post a Comment