তরকারির খোসা ছাড়ালে তরকারির খাদ্যগুন কমে যায়। খোসা ও খোসার নীচেই আছে শরীরের পক্ষে মূল্যবান ভিটামিন ও খনিজ যার পুষ্টিগুন ভেতরের শাঁসের চেয়ে কম নয়।
তরকারির ভিটামিন নষ্ট না করবার কয়েকটি উপায় হল --
১) তরকারি কুটে নেওয়ার পরে না ধুয়ে তরকারি কোটবার আগেই জল দিয়ে ভাল করে ধুয়ে নিন।
২) কুটে নেওয়ার পর তরকারি জলে ভিজিয়ে বেশিক্ষণ রাখবেন না।
৩) রান্না করবার খুব বেশিক্ষণ আগে তরকারি কুটবেন না।
৪) খুব পাতলা পাতলা করে টুকরো করবেন না বা কুরুনি দিয়ে কুড়বেন না। তরকারি কোটবার পর যাতে বেশি রোদ-হাওয়ার সংস্পর্শে না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
৫) লেটুস পাতা জাতীয় একটি শাক ও দু-তিন রকম তরকারি মিশিয়ে নুন ছাড়া স্যালাড খান।
পরিবেশনের ঠিক আগেই স্যালাড তৈরি করবেন।
যারা সুপাচ্য সাদাসিদে খাবার অর্থাৎ ভাত, ডাল, দুধ, ফল, শাক সবজি খান, কোনো ওষুধপত্র খান না, ধূমপান বা মদ্যপান করেন না তাঁদের বাড়তি কোনো ভিটামিনের পিল বা বড়ি খাওয়ার প্রয়োজনই হয় না। ভিটামিন, খনিজ যা প্রকৃতি থেকে শাক-সবজি, ফল মূল ইত্যাদির মধ্যে পাওয়া যায় সেগুলো বেশি খেয়ে ফেললেও ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় নেই।

No comments:
Post a Comment